ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার উন্নয়নের বার্তা সবার কাছে পৌঁছে দিবেন: আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের এধারাবাহিকতা অব্যহত রাখতে প্রত্যেক পাড়া মহল্লায় নেতাকর্মীদেরকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজকরতে হবে।


বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ১১টার দিকে ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলারপুষ্পদাম রিসোর্টের সামনে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাবলেন।


গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন জর্জের পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবালহোসেন সবুজ এমপি।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমানবাবু। সভায় গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন ও ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিনরিয়াজ, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক লিটন মিয়া এবং হারুন-অর রশীদ বিএসহ বিভিন্ন পর্যায়েরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑